শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

খুলনার রূপসায় নির্মাণাধীন দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরীর মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনার রূপসা উপজেলায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে চাপা পড়ে খলিলুর রহমান খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান খান উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে এবং স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর বার্তা, সহযোগিতা চাইল গণমাধ্যমের

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণ কাজ করতেন খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি নৈহাটি ইউনিয়নের দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন একটি রাইস মিলে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে আকস্মিকভাবে পাশের একটি নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: