শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরে চাচা-চাচীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা-চাচীকে পিটিয়ে গুরুতর জখম ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার স্ত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত মো. অলি উল্লাহ (৬৫) রাতে নবীনগর থানায় লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে ভাতিজা আনিস মিয়া ও তার স্ত্রী ইয়াসমিন আক্তারসহ কয়েকজনের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার বসতবাড়ির সামনে হামলা চালায়। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। প্রাণনাশের উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় এগিয়ে এলে তার স্ত্রী আনোয়ারা বেগমকেও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার কান থেকে দেড় ভরি স্বর্ণের দুল ও গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত ওসি শাহিনুর ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াছিনতাইঅভিযোগচাচা-চাচী

শেয়ার করুন: