শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ধামরাইয়ে পরপর ৩ রাতে ৩ বাসে অগ্নিসংযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ধামরাইয়ে পরপর ৩ রাতে ৩ বাসে অগ্নিসংযোগ
ধামরাইয়ে পরপর ৩ রাতে ৩ বাসে অগ্নিসংযোগ

ঢাকার ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) রাত গভীর রাতে মধ্যে ধামরাই-ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। রাতেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে ও বাসের সব সিট পুড়ে গেছে।

এর পূর্বে শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা বাসেও অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাতে পুড়ে যাওয়া বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিন এখানে বাসটি রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনো রাজনীতি করি না এর পরও কেন আমার গাড়ি পুড়িয়ে দিল? আমি এর বিচার চাই।

শুক্রবার রাতে পুড়ে যাওয়া পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসের সিট গুলো পুড়ে গেছে। এ বাস দিয়ে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাসের অগ্নিসংযোগের ঘটনা গুলো তদন্ত করা হচ্ছে। তবে এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: