শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে ২০ ডেন্টাল কেয়ারে অনুমোদনহীন চিকিৎসার অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় ২০টি ডেন্টাল কেয়ারে দাঁতের নানা ধরনের চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানে ডিপ্লোমা বা বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরাই দাঁতের চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, এসব ডেন্টাল কেয়ারে দাঁত তোলা, দাঁতের ফিলিং, স্কেলিংসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের কেউ কেউ দাবি করছেন, তারা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে চিকিৎসা দিচ্ছেন। তবে তাদের ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BM&DC) নিবন্ধন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে।

BM&DC-এর তথ্য অনুযায়ী, ডেন্টাল চিকিৎসকদের নিবন্ধন ও পেশাগত মান নিয়ন্ত্রণের দায়িত্ব কাউন্সিলের। পূর্ণ BDS নিবন্ধনের ক্ষেত্রে BDS সনদ, ইন্টার্নশিপসহ নির্ধারিত কাগজপত্রের প্রয়োজন হয়।

সরেজমিনে পাওয়া তথ্যে আড়াইহাজারে মিতালী ডেন্টাল, আড়াইহাজার বাজার, মুক্তি ডেন্টাল কেয়ার, আড়াইহাজার চক্ষু হাসপাতাল অ্যান্ড ডেন্টাল ইউনিট,আাড়াইহাজার বাজার, দি ডেন্টাল আড়াইহাজার বাজার,সেন্ট্রাল, ডেন্টাল কেয়ার,আাড়াইহাজার বাজার, মা-বাবার দোয়া ডেন্টাল কেয়ার, খুশি ডেন্টাল কেয়ার, কাজী ডেন্টাল কেয়ার, আড়াইহাজার বাজার,স্মৃতি ডেন্টাল, হাসি ডেন্টাল কেয়ার, আড়াইহাজার বাজার,জনতা ডেন্টাল কেয়ার, ঢাকা ডেন্টাল কেয়ার, জিলানী ডেন্টাল কেয়ার, অ্যাপোলোড ডেন্টাল কেয়ার, বাবার দোয়া ডেন্টাল কেয়ার, ইসলামিয়া ডেন্টাল কেয়ার, নাজমা ডেন্টাল কেয়ার, মা ডেন্টাল কেয়ারসহ প্রায় ২০টি প্রতিষ্ঠানে দাঁতের চিকিৎসা সেবা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্তত চারটিতে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে। তারা হলেন—মুক্তি ডেন্টাল কেয়ারের চিকিৎসক মো. আলমগীর হোসেন (BDS), আড়াইহাজার চক্ষু হাসপাতাল অ্যান্ড ডেন্টাল ইউনিটের চিকিৎসক তাইয়্যুবা রশিদ সুমি (BDS), দি ডেন্টাল সেন্ট্রালের চিকিৎসক ফারজানা পারভিন চুমকি (BDS) এবং মা ডেন্টালের চিকিৎসক ইতি (BDS)।
এদিকে, ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা দাঁতের চিকিৎসা দিতে পারবেন কি না এবং উল্লেখিত ডেন্টাল কেয়ারগুলোর বৈধ অনুমোদন ও চিকিৎসকদের নিবন্ধন রয়েছে কি না—তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন

কুমিল্লায় বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দাঁতের চিকিৎসা অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকের পরিবর্তে অনভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে চিকিৎসা নেওয়া হলে রোগীর শারীরিক ক্ষতির আশঙ্কা থাকতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব ডেন্টাল কেয়ারের অনুমোদন, চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা ও BM&DC নিবন্ধন যাচাই করা।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডেন্টাল কেয়ারগুলোর পক্ষে ডিপ্লোমা ডাক্তার কামাল বলেন,তাদের স্বীকৃতির জন্য প্রতেষ্টা অব্যাহত আছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন বলেন, যদি হাতুড়ে ডাক্তার বিয়ে দাঁতের চিকিৎসা করেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ভোরের আকাশ/ এনউব

অভিযোগ

শেয়ার করুন: