শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) গভীর রাত আনুমানিক সাড়ে ৩টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মো. শফিকুল ইসলামের বসতবাড়ির পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে হাঁসের খামারের মাচার উপর থেকে মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরও একজন সহযোগী আসামিকে গ্রেফতার করা হয়।

আটককৃত  মাদক ব্যবসায়ী বোচাগঞ্জ থানার  ২ নং ইশানিয়া ইউনিয়ন মহব্বতপুর গ্রামের মৃত আলিম উদ্দীনের  ছেলে ১। মোঃ শহিদুল ইসলাম (৩৮), একাই গ্রাম মো.সিরাজুল ইসলামের ছেলে ২। মো. শফিকুল ইসলাম (৩২),
কাহারোল থানার ৩ নং সুকদেবপুর ইউনিয়নের রামপুর গ্রামের-মো. সানোয়ার হোসেনের ছেলে ৩। মো. আমিনুল ইসলাম (৩০), ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর বিকাল ৩টায় কোতয়ালী থানাধীন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামি মোঃ আনিছুর রহমান (৪৫) কে ৩০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এরফান মো. (৩৫) কে তার নিজ বাড়ি হতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া চিরিরবন্দর থানায় ৫০০ পিস ইয়াবাসহ ০১ জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। মাদক সমাজ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা শূন্য সহনশীলতার নীতিতে অবিচল এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

মাদকদ্রব্য উদ্ধারদিনাজপুরআটক

শেয়ার করুন: