পিরোজপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া অনুষ্ঠান
পিরোজপুরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
আয়োজন শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/আজাসা