শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (১৫ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১২০ কেজি (৩ মণ) গাঁজা ও ৪০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধারপূর্বক ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় আশুগঞ্জ থানা পুলিশ অত্র থানাধীন দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা হতে ১টি পিকআপ আটক করেন। এ সময় পিকআপ তল্লাশী করে ১২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী মো. সুমন মিয়া (২৮), পিতার নাম- রাশেদ মিয়া; বাড়ি জেলার কসবা থানাধীন আড়াইবাড়ী এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. লিটনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জে।

পুলিশ জানায়, ভিন্ন অভিযানে আটক ২ মাদক কারবারিসহ এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ২টি মাদক মামলা রুজু হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মাদক কারবারিআটকআশুগঞ্জ

শেয়ার করুন: