শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘর থেকে ওই দম্পতির ৫ বছর ও এক বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া নামক এলাকার মোল্লা বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের নাম- স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)।

নিহত স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রি।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে অজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না, আব্বাকেও দেখি না। এ সময় আমি তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে।

ভোরের আকাশ/মো.আ.

বরগুনামরদেহস্বামী-স্ত্রীর মৃত্যুপুলিশ

শেয়ার করুন: