শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিতর্কিত করার জন্য বিগত মাফিয়া সরকার কর্তৃক খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য শ্রমিক হয়রানি, মজুরী কমিশন অনুযায়ী বিল না দেওয়া, অন্যায় ভাবে শ্রমিক ছাটাই ও মিল বন্ধ করে রাখার প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ।

রবিবার (৩রা মে) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ। খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ-এর সভাপতিত্বে  অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তৃতা করেন শ্রমিক নেতা সৈয়দ মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম শিকদার, মোঃ রাজ্জাক তালুকদার, মোঃ মনির হোসেন, মোঃ লুৎফার, মোঃ আশরাফ আলী, মোঃ আঃ মালেক, মোঃ মনির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ বেলাল, মোঃ রুবেল, মোঃ কালাম মাষ্টার, মোঃ উজ্জল, মোঃ সিরাজ, মোঃ আবু, মোঃ সাইদুল ইসলাম, মোঃ দুখু মিয়া সহ অন্যান্য মিলের শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের হয়রানি করছে। শ্রমিক নেতারা বলেন, রেডিয়েন্ট গ্রুপ অবিলম্বে শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে যদি মিল চালু না করে তাহলে আরও কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় সহ তারা তাদের কর্মসূচি বাস্তবায়ণ করবে।

ভোরের আকাশ/এনউব

অবস্থান কর্মসূচি

শেয়ার করুন: