শিরোনাম
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মাগুরা সরকারি কলেজে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সরকারি কলেজে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
মাগুরা সরকারি কলেজে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলেজের শিক্ষার্থীরা বস্তুটি দেখতে পেয়ে শিক্ষকদের অবহিত করেন। পরে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর নিজ হাতে বস্তুটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারাদেশে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: