শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বছরের পর বছর ঝুলছে তালা

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় দেখতে পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।তিন মিনিট অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে পিছনের দরজা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে দুইজন মাঠকর্মী খুশগল্পে মত্ত থাকতে দেখা যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় ভেতরে কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে খুশগল্প করতে দেখা যায় বলে জানান সংসদ সদস্য।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের গেট দেখে মনে হয়েছে, এই তালা ৫/৬ বছর আগে লাগানো হয়েছে । তালায় একেবারে ঝং (মরিচা) ধরে গেছে। এটি অনেক দিন আগে লাগানো তালা বলে মনে হয়েছে। আমি অনেক সময় অপেক্ষা করে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি।’ তিনি বলেন, এখানে কোনো , চিকিৎসক নেই, মেডিকেল অফিসার নেই, স্বাস্থ্যকর্মীও নেই। আছে দুইজন মাঠকর্মী।চারপাশে ঝুপঝাড়,ময়লা আবর্জনা।দুইজন মাঠকর্মী। ভেতরে বসে খুশগল্প-আড্ডায় মেতেছেন তারা। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়াও তাঁদের জন্য কষ্টসাধ্য।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘ইতিমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন তাঁর এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে এমপি মহোদয় সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।
ভোরের আকাশ/ এনউব