বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগান'কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী।
ভেটেরিনারি সার্জন ডাঃ নুশরাত জাহানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।
বক্তারা বলেন- প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন ও খামারিদের প্রশিক্ষণের বিকল্প নেই। নিরাপদ ও মানসম্মত দুধ, মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ ইমাম মোশারফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা।
ভোরের আকাশ/সু.পা