শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাল নোট ও মলম পার্টি দমনে নজরদারির নির্দেশ এসপি মাসুদের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে জাল নোট, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। একই সঙ্গে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলার সব থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

মো. মাসুদ আলম বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জাল নোট চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মহাসড়কে টহল জোরদার করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।

সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর হবে বলে মত দেন কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা

পুলিশ সুপার মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি-ডাকাতি প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

সভায় জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

এসপি মাসুদ

শেয়ার করুন: