শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক ১

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনীর পরশুরাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার মনতলা হাসপাতাল মোড় এলাকায় এই আটকের ঘটনা ঘটে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলের অংশ হিসেবে রাজেশপুর বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা হাসপাতাল মোড় এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত মেইন পিলার ২১৩৮/২ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসময় বিজিবির টহল দল একটি ইজিবাইককে থামার জন্য সংকেত দিলে বাইকে থাকা দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে সাইফুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে সাইফুলের শরীর তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম পরশুরাম উপজেলার নোয়াপুর গ্রামের মো. মাদু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. কামাল (৩৫) বলে শনাক্ত করা হয়েছে, তিনি একই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬,৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটক সাইফুল ইসলামকে আসামি  এবং মো. কামালকে পলাতক আসামি দেখিয়ে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ফেনীমাদক উদ্ধারবিজিবি

শেয়ার করুন: