শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর সাফারী পার্কে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর সাফারী পার্কে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃতরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

তিনি জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরি ঘটনা ঘটেছে, এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারী পার্ক ক্যাম্প জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। সকালে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুরআটকসাফারী পার্ক

শেয়ার করুন: