শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, সিন্ডিকেট থাকলে ভেঙ্গে দেওয়া হবে-খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। সেগুলো সঠিকভাবে সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে কিনা, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুলক প্রকল্পের সুফল সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। সিন্ডিকেট থাকলে ভেঙে দেওয়া হবে। ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসা থাকবে না।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে যেকোনো পরিস্থিতিতে নিরাপদ খাদ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। 

তিনি আরো বলেন, আমি কয়েক দিন যাবত খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টি আর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চালের ডিও বেচাকেনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

তৈরি পোশাক শ্রমিকদের স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে অধিপরামর্শ সভা

পরিদর্শন কালে  মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি সাটুরিয়া উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেন। গুদামের অবকাঠাম, খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ​গুদামের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময়  মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: