শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ফেনীর ফাইভ স্টার রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ফেনী শহরের ‘ফাইভ স্টার রেস্তোরাঁ’কে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে রেস্তোরাঁটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার দৃশ্য দেখতে পান মোবাইল কোর্টের টিম। এ ছাড়া বাসি-পচা খাবার সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ন্যূনতম মানদণ্ড বজায় না রাখার সত্যতা মেলে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুন

ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার দাবি নারী কৃষকদের

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের গুণগত মান ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।" একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত রান্নাঘরের পরিবেশ উন্নত ও স্বাস্থ্যসম্মত করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

জনস্বার্থ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: