তামাকুমন্ডি লেইন বণিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন ‘তামাকুমন্ডি লেইন বণিক সমিতি’-এর ২০২৬-২৮ইং কার্যকরী পরিষদের সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জমকালো ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) রাত ৮:৩০ ঘটিকায় নগরীর স্টেশন রোডস্থ অভিজাত 'পর্যটন হোটেল সৈকত'-এ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু তালেব সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাহেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহাজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
উপস্থিত সম্মানিত উপদেষ্টাবৃন্দ- মাওলানা মাহমুদুল হক, মাহমুদুল হক চৌধুরী, জামাল আহমদ, হারুনুর রশিদ, ইকবাল শরীফ,আব্দুল খালেক, আবুল হোসেন, ছমীর উদ্দিন, হাজী সেলিম উল্লাহ, আব্দুর রহিম, কামাল উদ্দিন ও জসিম উদ্দিন কবীর।
উপস্থিত সম্মানিত পৃষ্ঠপোষকমণ্ডলী- মো. কফিল উদ্দিন, মোহাম্মদ হোসেন, সৈয়দ মাহফুজুর রহমান, আমান উল্লাহ জাহাঙ্গীর, নুরুল কবির, দেলোয়ার হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ শাহজাহান, নুরুল কবির বাদশা ও মহিউদ্দিন রুবেল।
সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আজম এম এ, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, অর্থ সম্পাদক হাজী মাহবুর রহমান, আইন সম্পাদক এড. মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেক হোছাইন, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক এম. নাজিম উদ্দিন, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন এবং নির্বাহী সদস্য সর্বজনাব মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী বিপ্লবসহ তামাকুমন্ডি লেইনের আওতাভুক্ত বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/আ.র