শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

বসতভিটার প্রবেশপথ অবরুদ্ধ

জীবননগরে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবননগরে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
জীবননগরে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগরে বসতভিটা দখলের চেষ্টা, বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ, যাতায়াতে বাধা, নির্যাতন ও অব্যাহত হুমকির প্রতিকার এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পারভিন আক্তার নামে এক নারী।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জীবননগর হোটেল থ্রি স্টারের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাঠপাড়া গ্রামের প্রয়াত আনোয়ারুল কবিরের স্ত্রী মোছা. পারভিন আক্তার।

লিখিত বক্তব্যে পারভিন আক্তার অভিযোগ করেন, তাঁর বাড়ির প্রবেশপথের সামনে একই গ্রামের শান্তি মিয়া (পিতা: মৃত রমজান আলী) বাঁশের রেলিং ও ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে তিনি ও তাঁর সন্তানরা নিজ বসতভিটায় প্রবেশ এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে অন্যত্র বসবাস করতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, স্বামী জীবিত থাকাকালে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তাঁর মৃত্যুর পর তাঁকে ও সন্তানদের ন্যায্য জমির হিস্যা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে একই গ্রামের তাঁর চাচাতো দেবর ও বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

পারভিন আক্তারের দাবি, তাঁদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ প্রায় ৪০ বছরের পুরোনো। তবে স্বামীর মৃত্যুর পর বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। জমি নিয়ে বিরোধের পাশাপাশি তাঁকে একাধিকবার মারধর, সামাজিকভাবে হেয় করা, অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এসব ঘটনায় প্রত্যাশিত বিচার পাননি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, জমি পরিমাপের জন্য ইউনিয়ন পরিষদের আমিনের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নিলেও প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেছেন তিনি। আইনগত পদক্ষেপ নিতে গেলেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন পারভিন আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারও সম্পত্তি দখল বা প্রতিহিংসা নয়, তিনি শুধু স্বামীর ন্যায্য জমির হিস্যা, সন্তানদের নিরাপত্তা এবং নিজ বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার চান।

এ সময় প্রশাসনের কাছে বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ, অন্যায়ভাবে দখল হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, বাড়ির প্রবেশপথ খুলে দেওয়া এবং অতীতের মারধর ও নির্যাতনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি। 

একই সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: