শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট)  সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে এম মুস্তাফিজুর রহমান ও নগরকান্দা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আলম মিন্টু।

বক্তারা বলেন, দলিল লেখকরা প্রায় দুই শতাধিক বছর ধরে জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের মাধ্যমে প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে তারা সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

দলিল লেখকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানি ভাতা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়া এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।

এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলিল লেখকদের সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে ২০২৫ সালের ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ কুমার মালো, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সহ-সভাপতি সুভাষ কুমার মালো, উপদেষ্টা বিজয় কৃষ্ণ দাসসহ জেলার নয়টি থানার প্রতিনিধিরা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দলিল লেখকদের ন্যায্য সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভোরের আকাশ/ইউএম

স্মারকলিপি ,ফরিদপুর,দলিল লেখক

শেয়ার করুন: