শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কূটক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল।  বিএনপির নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালাতে বাধ্য হয়েছে।

মব সৃষ্টির মাধ্যমে জামায়াত শিবির দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করছে।  তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

বিক্ষোভ মিছিলসুনামগঞ্জ

শেয়ার করুন: