মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও ৬ বছরের মেয়ে নিহত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপালগঞ্জ গামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
নিহতরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫), ও তার মেয়ে সামিরা আক্তার (০৬)।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/ এনউব