শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল কাদের লুটু।
নবগঠিত জেলা কমিটির সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মুকুল হোসেন।
শুক্রবার রাতে ঘোষিত নতুন কমিটিতে মো. রাশেদুল হোসেন ডিয়ারকে সভাপতি এবং আলহাজ্ব মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, ধর্ম, আইন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, মহিলা, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্যও রাখা হয়েছে।
মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ভোরের আকাশ/ এনউব