শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফরিদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুর সদর উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের ডিজিটাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা অংশ নেন। প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

নকল কীটনাশক তৈরি ও অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

এ সময় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ১০টি ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

গ্রীষ্মকালীন ক্রীড়া, প্রস্তুতি সভা

শেয়ার করুন: