শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু
বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিতে বাসের ধাক্কায় আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬ টার টিকে বকশীগঞ্জ - জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।

বকশীগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন তৈরি পোশাক কর্মী আমিনুল ইসলাম। সকালে জামালপুর থেকে সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন আমিনুল ইসলামের পরিবার।

বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস সিএনজিতে ধাক্কা দেয়৷

বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আমিনুল ইসলামের মেয়ে আনিসা আক্তার নিহত হয়। এসময় আহত হয় আমিনুল ইসলাম।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ  

বাসের ধাক্কায়শিশুর মৃত্যুজামালপুর

শেয়ার করুন: