শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে বিদেশি মদসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা মো. মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শেরপুর সদর থানাধীন মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাক থামার সংকেত দিলে ট্রাকে থাকা মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

ভোরের আকাশ/র.ই

 

জামালপুরমাদক কারবারি আটকমেজর আসিফ আল রাজেক

শেয়ার করুন: