শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ফেনীতে শিশু শোভা হত্যামামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ

ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় বাড়ি থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছিল ছয় বছর বয়সী শিশু শোভার মরদেহ। 

এ ঘটনায় করা হত্যা মামলায় আজ রোববার (৮ অক্টোবর) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি মো. রাসেল আরিয়ান (১৮)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের মৃত রহমত নূর হোসেনের ছেলে। নিহত শিশু শোভা আক্তারও একই গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন চলতি বছরের ৩০ জানুয়ারি রাসেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ২০ জনকে সাক্ষী করা হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু শোভা। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার সোনালী ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে শিশুটির জামা দেখতে পান। পরে ট্যাংকের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এ সময় ইটভাটায় কর্মরত রাসেলকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন আহাম্মদ বলেন, তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: