শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বর্ণিল  আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় শ্রীপুর  উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁঞার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব খায়রুল কবির  মণ্ডল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার প্রমুখ।

এ ছাড়া যুব সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন কাজী মোতাহার,আমান উল্লাহ, কামরুজ্জামান শেখ, মাহমুদা আক্তার ইভা, শাকিল আহমেদ ও স্বপন মিয়া।এসময় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বাড়ানোর কোন বিকল্প নাই ।

আরও পড়ুন

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। আত্মকর্মসংস্থান  ও যুবসমাজকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: