শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার,আটক ১

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরে একটি হাসকিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে সরকারি চালানের ২১৭ বস্তা অবৈধ সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সার পাচার ও কালোবাজারির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মনোহর আলম নামের এক সার ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ধৃত মনোহর আলম স্থানীয় ‘সার পরিদর্শক সমিতি’র সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুলহাট এলাকার একটি হাসকিং মিলে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে পুলহাটে হাসকিং মিলের গোডাউন থেকে সার বাইরে পাচারের উদ্দেশে একটি ট্রাক্টরে লোড করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ সময় গোডাউন থেকে ড্যাপ (DAP) ২২ বস্তা, টিএসপি (TSP) ২৫ বস্তা এবং ইউরিয়া ১৭০ বস্তাসহ মোট ২১৭ বস্তা সার হাতে-নাতে জব্দ করা হয়। উদ্ধারকৃত সব সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়াও অভিযান শুরুর আগেই সেখান থেকে ৩০ বস্তা সার অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, সাজাপ্রাপ্ত মনোহর আলম দিনাজপুর কাহারোলের 'সোনালী ট্রেডার্স' নামক ডিলারের প্রতিনিধি হিসেবে ডিও লেটার (নং ১২৮৭২১, চালান নং ১০৬৩৪, তারিখ: ১৮/০৮/২০২৬) স্বাক্ষর করে বিএডিসির বাফরা গোডাউন থেকে ১০ মেট্রিক টন ইউরিয়া সার উত্তোলন করেছিলেন। কাহারোলের ডিলারের সার সেই এলাকায় না নিয়ে এসে অবৈধ মুনাফা ও কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে পুলহাটের হাসকিং মিলের গোডাউনে এনে মজুত করেন তিনি।

এ বিষয়ে সোনালী ট্রেডার্সের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সার তাদের নিজ গোডাউনেই মজুত রয়েছে। তাহলে কাহারোলের এই চালানের সার কীভাবে পুলহাটের গোডাউনে এলো—ভ্রাম্যমাণ আদালতের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত মনোহর আলম।

আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৫০

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মনোহর আলমকে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬' অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত মনোহর আলম দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মোহনপুর এলাকার একজন নিবন্ধিত খুচরা সার ব্যবসায়ী। কৃষকদের বরাদ্দকৃত সার কালোবাজারে পাচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

দিনাজপুরসার উদ্ধার

শেয়ার করুন: