সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি-কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও ৩৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আটিওয়াবদা এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের আশপাশ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও ৩৯ রাউন্ড শটগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ