শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

যথাযোগ্য মর্যাদায় সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ উপলক্ষে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।

কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি, মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, স্মরণসভা, কাঙালি ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল।

সকাল থেকেই মূলবাড়ি এলাকায় মরহুমের কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের আহ্বায়ক আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, সদস্য সচিব মো. শহিদুল্লাহ (ভিপি শহিদ), উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সালিমা তালুকদার আরুণী তাঁর দাদা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করেন। এ সময় তিনি মরহুমের কবরস্থানে একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারবিরোধী গণআন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই সঙ্গে চারদলীয় ঐক্যজোট গঠনের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৯৬ সাল থেকে তিনি চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালের ২০ আগস্ট সন্ধ্যায় চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার পথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

শেয়ার করুন: