শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়া(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে।

এরআগে রাত ১১টার দিকে শহরের দত্তপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত হানিফ ভূঁইয়া(৪৫) ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।  তিনি সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাস থেকে ২০ থেকে ২৫ জন নামে। নেমেই বাজারের বটতলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মাইক্রোবাসে চড়ে বনপাড়ার দিকে চলে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরই আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল এসে পরিদর্শন করেন। এসময় কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ককটেল ও গুলিবর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: