শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ববিতে আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্বের সূচনা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক এবং বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রিসালাত রফিক উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া এবং গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা।

আরও পড়ুন

মানবিক চিকিৎসাসেবাই হোক হাসপাতালের মূল লক্ষ্য: শামীম

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে গবেষণা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ভোরের আকাশ/জেআ

বরিশাল বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: