চরফ্যাশনে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের উদ্বোধন ও মতবিনিময় সভা

ভোলার চরফ্যাশনে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম (PMF)-এর শুভ উদ্বোধন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টায় চরফ্যাশন খানদানি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ার উল্যাহর সঞ্চালনায় এবং PMF-এর সিনিয়র সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন বিসিডিএসের সভাপতি মো. জালাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি ও সহকারী অধ্যাপক আলহাজ্ব মো. আতিকুল রহমান এবং বিসিডিএসের সাধারণ সম্পাদক মো. হেলাল।
এ সময় PMF-এর সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ আমিন, সহসভাপতি মো. রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রোকন, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ সম্পাদক মো. ইলিয়াস, সহ-অর্থ সম্পাদক মো. মনির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ চন্দ্র দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ, সংগঠনের সদস্যদের পরিচিতি এবং মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অতিথি ও সদস্যদের জন্য ভোজের আয়োজন করা হয়।
সভায় বক্তারা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তারা নবগঠিত কমিটির সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
ভোরের আকাশ/ইউএম