শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে এমপি মাধবী মারমার মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমার সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও পরিষদের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমানের অগ্রগতি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং খামারি ও উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এ সময় পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এম এন আবছার, মোশাররফ হোসেন, আব্দুল মালেক মিন্টু, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা ও শান্তিপ্রিয় চাকমাসহ অন্যান্যরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: