শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

একসময় এই ঘাট ছিল উত্তরাঞ্চলের হৃদস্পন্দন। বালাসীঘাট দিয়ে চলত মানুষ, পণ্য। সেই ঘাট আজ নিস্তব্ধ নদীর বুকে শুধু বালুচর, টার্মিনাল ভবনে ধুলোর আস্তর। কিন্তু শুক্রবার বিকেলে সেই নীরব ঘাট হঠাৎ সরব হয়ে উঠল হাজারো মানুষের কণ্ঠে। দাবি একটাই গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত নির্মাণ করতে হবে দ্বিতীয় যমুনা সেতু। শুক্রবার (১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় জেলাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিগত সরকার ১৪৫ কোটি টাকা ব্যয় করে বালাসীঘাটে আধুনিক ফেরিঘাট টার্মিনাল নির্মাণ করেছিল। বিশাল টার্মিনাল ভবন, ব্যারাক, টোলপ্লাজা— অবকাঠামোর কোনো কমতি নেই। কিন্তু নেই ফেরি, নেই যাত্রী। নদীতে নাব্য সংকট ও চর জেগে ওঠায় ফেরি চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

এই বাস্তবতাই আন্দোলনকারীদের ক্ষোভের কেন্দ্রে। সমাবেশে বক্তারা বলেন, "যেখানে শত শত কোটি টাকা ব্যয় করে অচল ফেরিঘাট নির্মাণ করা যায়, সেখানে একটি পরিকল্পিত, টেকসই সেতু নির্মাণ কেন সম্ভব নয়?"

বক্তারা জানান, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। ঢাকায় যাতায়াতে পথ কমবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। কমবে পণ্য পরিবহনের সময় ও খরচ, তৈরি হবে নতুন বাণিজ্যিক সম্ভাবনা।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কসেতুর পাশাপাশি রেলসেতু নির্মাণ করা গেলে এই করিডোর উত্তরাঞ্চলের অর্থনীতিতে আনবে বৈপ্লবিক পরিবর্তন। একই সঙ্গে বঙ্গবন্ধু সেতুর ওপর বিদ্যমান অতিরিক্ত চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা।

আরও পড়ুন

আশুলিয়ায় মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বক্তাদের মধ্যে ছিলেন ফুলছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ। জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও গণ অধিকার পরিষদের স্থানীয় নেতারাও মঞ্চে একত্রিত হন, যা এই আন্দোলনের সর্বদলীয় চরিত্রকে স্পষ্ট করে তোলে।

ব্রিটিশ আমলে তিস্তামুখ ঘাট হয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার যে পথ চলত, কালের পরিক্রমায় তা এসে ঠেকেছে বালাসীতে। নদীর নাব্য হারানোর সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সেই পুরনো যোগাযোগ। এখন মানুষ আর নদী খনন বা সাময়িক সমাধানে আস্থা রাখতে রাজি নয়। তারা চান স্থায়ী, দৃশ্যমান এবং টেকসই সংযোগ। যমুনার বাতাসে শুক্রবার ভেসে বেড়ায় একটাই সুর বালাসী থেকে বাহাদুরাবাদ, চাই দ্বিতীয় যমুনা সেতু।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধা

শেয়ার করুন: