শিরোনাম
বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশন

শ্রীপুরে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।এসময় ঘাতক ট্রাকটি আটক করলেও চলক পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা, কাওসার হোসেন চাকরি করতো। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

পুলিশ ও নিহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেল যোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেল যোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও চালক পালিয়ে গিয়েছে। এবিষয়ে আইনব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

সড়ক দুর্ঘটনা, নিহত

শেয়ার করুন: