আখাউড়ায় ৫০ কেজি গাঁজাসহ কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও ১টি পুরাতন সিএনজি উদ্ধারসহ ১ মাদক কারবারী গ্রেপ্তার।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন চান্দপুর বাজার এলাকা হতে ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজিসহ ১ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী নাছির উদ্দিন (৪২) জেলার কসবা থানার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ