শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বৃহত্তম পেশাজীবী সংগঠন "গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ "এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে মনোনয়ন পত্র  বিতরণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র  বিতরণ কার্যক্রম চলছে।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, আগামী ২৫ আগস্ট সোমবার  পর্যন্ত মনোনয়ন পত্র  বিতরণ চলবে। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৬ আগস্ট মঙ্গলবার। মনোনয়ন পত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ আগস্ট বৃহস্পতিবার। 

মনোনয়ন পত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং ভোট গণনা শেষে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

রোববার (১৭ আগস্ট) বিকালে সংগঠনের বাসনস্থ কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ডেইলি নিউ নেশন পত্রিকার সাংবাদিক হাজী সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক  সাংবাদিক শহীদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক  নাছির উদ্দীন নাছির, সংগঠনের অন্যতম সদস্য লোকমান হোসেন পনির, মো: পারভেজ মিয়া,মো. হাবিবুর রহমান শিপন প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

সাংবাদিকগাজীপুরনির্বাচন

শেয়ার করুন: