শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরাইলে সরকারি চাল মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।

সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন যাবত সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা) উদ্ধার করা হয়।

এসময় গুদাম মালিক চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন ভোরের আকাশকে জানান, সরকারি চাল গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াপুলিশকারাদণ্ড

শেয়ার করুন: