শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দফা না মানলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার বেলা ১২টার দিকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তাঁরা এই সিদ্ধান্ত জানান। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ। ব্রিফিংয়ে তাঁরা চার দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে— হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ নেওয়া, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে হাসপাতালে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো, শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা এবং হাসপাতালে একজন রোগীর সঙ্গে একের বেশি স্বজন বা এটেনডেন্ট থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

আরও পড়ুন

শিবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এর আগে গত মঙ্গলবার রাতে হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তীব্র শ্বাসকষ্ট ও আশঙ্কাজনক অবস্থা নিয়ে আসা ওই রোগীকে বাঁচাতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে রাত ১০টার দিকে রোগী মারা গেলে স্বজনেরা চিকিৎসকদের ওপর হামলা চালান। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।

ঘটনার পর মঙ্গলবার রাত ১২টা থেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। বুধবার দিনভর তাঁদের এই কর্মসূচি অব্যাহত ছিল, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সাধারণ রোগীরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: