শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

এস. এম. সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা নাগরিক কমিটি, পিরোজপুর গণধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

পথসভায় বক্তব্য রাখেন জেলা গণধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

বক্তারা বলেন, “ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর এই হামলা অন্যায় ও অমানবিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

সমাবেশে পিরোজপুর জেলা গণধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

পিরোজপুরমশাল মিছিলনুরুল হক নুর

শেয়ার করুন: