পিরোজপুরের বেলুয়া নদীতে ভেলা বাইচ, দর্শকদের উচ্ছ্বাস

একসময় গ্রামবাংলার নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই নৌকা বাইচ। তাই তো নৌকা বাইচের পরিবর্তে এখন স্থান করে নিচ্ছে কলা গাছের তৈরি ভেলা বাইচ। দৃষ্টিনন্দন এ ভেলা বাইচ যেন গ্রামবাংলার নতুন উৎসব হিসেবে পরিচিত হয়ে উঠছে।
শুক্রবার ( ১৪ আগস্ট) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় গ্রাম বাংলা ঐতিহ্য এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকার পরিবর্তে ভেলা বাইচ দেখতে বেলুয়া নদীর পাড়ে ভিড় করেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।
জানা গেছে, স্হানীয় যুব সমাজের উদ্যাগে এলাকাবাসীকে আনন্দ দিতে এই ভেলা বাইচের আয়োজন করেন যুব সমাজ। দুপুরের পর থেকেই ভেলা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন কয়েক হাজার দর্শক।
কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলায় ০২ জন করে প্রতিযোগী ৩২ টি ভেলা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন।দুই রাউন্ডের পর তিন গুরুপকে বিজয়ী ঘোষনা করা হয়।
নাজিরপুর সদর থেকে ভেলা বাইচ দেখতে আসা উপজেলা ছাএদল নেতা রায়হান প্রিন্স বলেন, নিদৃস্ট কিছু উপলক্ষ্য ছাড়া এখন নৌকা বাইচ দেখা যায় না। এখানে ভেলা বাইচ অনুষ্ঠিত হবে শুনে দেখতে এসেছি। দেখে খুবই ভাল লাগলো।
এর আগে কখনো ভেলা বাইচ দেখিনি। এবারই প্রথম দেখলাম। দেখে খুব ভাল লাগছে। আশা করি আগামীতেও এমন বাইচ দেখতে পারবো।
অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান শাহরিয়ার পারভেজ (জয়) বলেন,এ ভেলা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ উৎসব ও সামাজিক মিলনমেলা। প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব আমরা।
ভেলা বাইচে ১ম হয়েছে মোঃ রমজান ও ফোরকান, ২য় হয়েছে মোঃ হামিম, ৩য় হয়েছে আলআমিন ও ইয়াছিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাজে পুরস্কার হাতে তুলে দেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাসনাত ডালিম,ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল ইসলাম উজ্জল,সদস্য সচিব মাহাবুবুল রহমান শানু,বিশিষ্ট ব্যাবসায়ী ও যুবদল নেতা মোঃ মিজানুর রহমান ও নাজিরপুর উপজেলা ছাএদলনেতা রায়হান প্রিন্স প্রমুখ।
ভোরের আকাশ/এনউব