শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে প্রস্তুতি মুলক সভায়, সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ^াস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারন সম্পাদক হারুনার রশীদ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আনজুমনোয়ারা বেগম, সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেন, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, এনসিপির নেতা সম্্রাট হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/রই