শিরোনাম
সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাসংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

ভেজাল ও নকল সিরাপ তৈরির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জড়িত এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহ জামাল উদ্দিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) জয়নাল আবেদীন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি ভবনের চতুর্থ তলায় গোপনে বিভিন্ন নিষিদ্ধ ও ভেজাল পণ্য উৎপাদন করা হচ্ছিল। বাংলাদেশে নিষিদ্ধ ‘গণচিনি’ নামের একটি উপাদান ব্যবহার করে এসব পণ্য তৈরি করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। পণ্যগুলো মূলত প্রত্যন্ত অঞ্চলে যৌন উদ্দীপক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে বাজারজাত করা হতো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু জানান, এ ধরনের ক্ষতিকর পদার্থ মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতার মারাত্মক ক্ষতি করতে পারে। এর ব্যবহারে ইতোমধ্যে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এসব পণ্যের প্যাকেজিংয়ে ‘পাবনা, বাংলাদেশ’ লেখা থাকলেও উৎপাদনের প্রকৃত উৎস বা এর পেছনে জড়িত মূল চক্র সম্পর্কে ব্যবসায়ীরা সঠিক তথ্য দিতে পারেননি।

অভিযান চলাকালে অনিয়ম ও নকল পণ্য তৈরির দায়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম বিচারিক ক্ষমতা প্রয়োগ করে একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শাহ জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় পার্টির আলোচনা সভা

এ ছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি এবং বিভিন্ন কোম্পানির ট্রেডমার্ক ও প্যাকেজিং নকল করে মানহীন পণ্য বাজারজাত করার দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু আরও জানান, বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরপরও অতি মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে ক্ষতিকর ও অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: