শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে পুলিশ ৫২ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস জব্দ এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (৩০ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পৌরসভাস্থ দূর্গারামপুর ব্রীজের উপর ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

এসময় তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা ও ১টি সাদা কালার মাইক্রোবাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ প্রাথমিক জিঙ্গাসাবাদে জানতে পারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (২১), পিতা- নসু মিয়া, গ্রাম- বক্তার মুড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অপরদিকে জেলার কসবা থানা পুলিশ কর্তৃক ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কসবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা থানাধীন ১০নং বায়েক ইউপিস্থ কৈখলা পশ্চিমপাড়া এলাকায় পলাতক আসামীর বসত বাড়ি হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াগাঁজাযুবক গ্রেপ্তার

শেয়ার করুন: