শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ঝিকরগাছা উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝিকরগাছা যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

যশোরের ঝিকরগাছা উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুসা মাহমুদকে গ্রেপ্তার করে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

পীরগাছায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে—এমন প্রশ্নের জবাবে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: