শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে দুই মাদকাসক্ত ব্যক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নেশার টাকার জন্য বউ বিক্রির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলার তেলিহাটি ইউনিয়নে এক যুবক এবং তার সহযোগীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে গঠিত আদালত এ সাজা প্রদান করে।

অভিযোগ রয়েছে, মাদকাসক্ত স্বামী নিজের স্ত্রীকে ইয়াবা কেনার টাকার বিনিময়ে অজ্ঞাত চারজনের কাছে 'বিক্রি' করেন। পরে ওই চার ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে চেষ্টা করলে ভুক্তভোগী স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এঘটনায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে (৩০) ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (৩৬)/৫ ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

একই মামলায় কামালের সহযোগী তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া চৌড়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে মানিককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোরের আকাশ/মো.আ.

ভ্রাম্যমান আদালতমাদকসেবীগাজীপুরআটক

শেয়ার করুন: