শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি
খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি

খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে।

যৌথ বাহিনীর অভিযান নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছিল। তবে আজ সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন।

গতরাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়।

কেএমপি কমিশনার আরও জানান, নগর ভবনে পেট্রলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে, তবে তারা এখনো এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

এদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি তল্লাশিচৌকি থানার গুরুত্বপূর্ণ স্থানে (চেকপোস্ট) বসানো হয়েছে।

অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতিমধ্যে মাদক ও অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রোববার দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা সড়কের কেডিএ মাঠ এলাকায় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের সঙ্গে গুলির ঘটনা ঘটে।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালানোর সময় অজ্ঞাত পরিচয় মাদক কারবারি ও সশস্ত্র ব্যক্তিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। 

এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা শটগানের তিন রাউন্ড গুলি ছোড়েন। তখন সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: