শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজ

শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুরে সড়কে হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন মিজান খান (৩৫) নামে এক চালক। দুর্ঘটনায় তাঁর নাক, চোখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মিজান খান উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান সাতকাছেমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে ওই এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান মিজান। এতে তিনি দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার সময় মিজানের চোখে সানগ্লাস ছিল। সংঘর্ষে সানগ্লাসটি ভেঙে তাঁর নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

পাইকগাছার সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভাসমান হাসপাতাল

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তাঁর নাকের হাড় ভেঙে পেছনের দিকে মুখগহ্বরের ভেতরে ঢুকে গেছে। 

এ ছাড়া মাথায় আঘাতের আশঙ্কা রয়েছে। তাঁর রক্তবমি হচ্ছিল এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: